মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল আছড়ে পড়ার ভিডিও ভাইরাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১১:০১ এএম

ইরাকে দুই মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এনডিটিভি জানায়, তেমনই একটি ভিডিও, যা মোবাইলে তোলা- তাতে দেখা যাচ্ছে কীভাবে রাতের অন্ধকার আকাশ বেয়ে এগিয়ে আসছে আলোর রেখা। তারপর তা আগুনের গোলা হয়ে আছড়ে পড়ছে মাটিতে।

ভিডিওতে কয়েকজনকে চিৎকার করতে দেখা যায়। তারা মিসাইল আছড়ে পড়ার ঠিক আগে তা বুঝতে পেরেছিলেন। তারপর আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছিলেন।

খানিক দূর থেকে মিসাইল আছড়ে পড়ার শব্দ পাওয়া যায়। আলোয় ভরে যায় আকাশ।

এদিকে ওয়াশিংটন ও তেহরান জানাচ্ছে, ইরানের জেনারেল সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এটাই প্রথম পদক্ষেপ ইরানের। পেন্টাগন জানাচ্ছে, যুদ্ধকালীন ক্ষতির মোকাবিলায় ব্যস্ত তারা।

তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পেন্টাগন জানিয়েছে, তারা প্রস্তুত ছিল। কেননা গত কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা চলছে।

ইরানের টেলিভিশনেও বলা হয়, শুক্রবার মার্কিন ড্রোনের আঘাতে ইরানের জেনারেল কাশিম সোলেইমানির মৃত্যুর জবাবে ওই মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত