রফিক সিকদারের পরিচালনায় ‘হৃদয় জুড়ে’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি। এতে নিরবের বিপরীতে জুটি গড়েছিলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। কিন্তু নায়িকা পরিচালকের দ্বন্দ্বে মাঝে সিনেমাটির শুটিং কিছুদিন বন্ধ থাকে। সব ঝামেলা মিটিয়ে সিনেমাটির কাজ শেষ হয় ২০১৮ সালে।
এদিকে ২০২০ সালের প্রথম সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র পেল ‘হৃদয় জুড়ে’। ৬ জানুয়ারি সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পরিচালক রফিক সিকদার।
রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে ‘হৃদয়জুড়ে’। ‘হৃদয়জুড়ে’ প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।
এদিকে নিরব এখন ব্যস্ত ‘ক্যাসিনো’ চলচ্চিত্র নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। সৈকত নাসির পরিচালিত এ ছবির কাজ ইতিমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে।
