দেহরক্ষীর চোখ ফাঁকি দিয়ে সারাকে চুমু ভক্তের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৯:২০ পিএম

জিম থেকে বাড়ি ফেরার পথে সারা আলী খানকে চুমু খেয়ে সমালোচনার জন্ম দিয়েছেন এক ভক্ত। একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা রীতিমতো খেপে গেছেন।

সারা এদিন গাড়িতে ওঠার সময় ভক্তদের আবদারে সবার সঙ্গে সেলফি তুলছিলেন। আচমকা ভিড় ঠেলে একজন ছুটে আসেন তার কাছে। হাত বাড়িয়ে হ্যান্ডশেকের কায়দায় সারার হাত চেয়ে নিতেই চুমু খেয়ে বসেন!

ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সারা। ছিটকে গিয়ে সরিয়ে নেন হাত। পাশে থাকা বডিগার্ডও সেই ভক্তকে মারতে উদ্যত হন। পুরো ঘটনাটি ভাইরাল ভবানী নামক এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে।

কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘সারা সবসময় তার ফ্যানদের সঙ্গে ভাল ব্যবহার করেন বলে এই নয় যে তার সঙ্গে যা ইচ্ছা করা যায়।’

আরেকজন লিখেছেন, ‘সারা ভাল বলে কিছু বলেনি। একজন ফ্যান হিসেবে নিজের লিমিট বোঝা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত