‘সিনেমায় সুযোগ দিতে প্রযোজক আমাকে বিবস্ত্র হতে বলেছিলেন’

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৬:৪৩ পিএম

বলিউডে আবারও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ৬৫ বছর বয়সী এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌড।

আনন্দবাজার পত্রিকা জানায়, ২০০৮ সালে ক্যারিয়ারের শুরুতে বলিউডের এক প্রযোজকের ডাক পান মল্লার। কিন্তু তার সঙ্গে গিয়ে দেখা করতেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।

মল্লারের অভিযোগ, সিনেমায় সুযোগ দেয়ার নামে ওই প্রযোজক শ্লীলতাহানির চেষ্টা করেন মল্লারকে। রোল পেতে গেলে মল্লারকে নাকি বিবস্ত্র হতে হবে, এমন শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি।

এই অভিনেত্রীর ভাষ্য, ‘উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। তিনি এও বলেন, চরিত্রটি করতে গেলে আমাকে টপ খুলে ফেলতে হবে।’

যদিও সেই প্রযোজকের নাম উল্লেখ করেননি মল্লার। ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। সেই মুহূর্তে কী করবেন কিছুই বুঝতে পারেননি বলে জানান মল্লার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত