২০২১ এর ঈদের ছবির নাম ঘোষণা সালমানের

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম
বলিউড ভাইজান সালমান খানের ঈদের সিনেমা রিলিজ়ের ঘোষণার অপেক্ষায় থাকেন তার ভক্তরা।  

তবে এবার ২০২১ সালের ঈদের ছবির কথা আগেভাগেই ঘোষণা করে দিলেন সালমান। শুক্রবার ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামে সেই ছবির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমান। ছবির গল্প সাজিদ নাদিয়াদওয়ালার, প্রযোজনাও করবেন সাজিদ।

‘হাউসফুল ফোর’-খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এই ছবি ফ্লোরে যাবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখনও। এ বছর ঈদে মুক্তি পাচ্ছে প্রভু দেওয়ার পরিচালনায় সালমানের ‘রাঁধে’। যার শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই।

বলিউডের তারকাদের মধ্যে একমাত্র অক্ষয় কুমারেরই বছরভর ছবি রিলিজ থাকে। তৈরি থাকে পরের বছরের ছবির তালিকাও। এবার কি তবে সেই তালিকায় নাম লেখালেন বলিউডের ভাইজান সালমানও?

সূত্র: ইণ্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত