রাজধানীর রামপুরায় দুই কর্মজীবী নারীকে ধর্ষণের অভিযোগে জিএম মুশফিকুল আলম ভূঁইয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুজনের বয়স যথাক্রমে ১৯ ও ২০ বছর।
শনিবার ভোরে ধর্ষণের শিকার ওই দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
গত ১ থেকে ৯ জানুয়ারির মধ্যে পৃথক ভাবে ওই দুই নারীকে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করেছে তারা। শুক্রবার রাতে ওই দুই নারী বাদী হয়ে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই দুই তরুণী রামপুরা এলাকায় একটি বাসায় মেস করে থাকতেন। তাদের একজন নিরাপত্তাকর্মী ও আরেকজন একটি দোকানে কাজ করেন। তাদের মেসে রান্নার কাজ করতেন অভিযুক্ত মুশফিকুল। সেই সুবাদে দুই তরুণীকে পৃথক সময়ে জোরপূর্বক ধর্ষণ করে সে।
রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।
