টানা হর্ন বাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভাইরাল কুকুর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৪:৩৪ পিএম

টানা হর্ন বাজিয়ে গাড়ি থেকে নামার জন্য মালিকের দৃষ্টি আকর্ষণ করে সাড়া ফেলে দিয়েছে দুই কুকুর।

ডেইলি মেইল জানায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণে মর্নিংটনের মেইন স্ট্রিটে গত ৯ জানুয়ারি এই ঘটনাটি ঘটে। অনলাইনে ওই ঘটনাটির ভিডিও প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ান পেশাদার রোড রেসিং সাইক্লিস্ট স্টিল ভন হফের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতর দুইটি কুকুরের একটি চালকের আসনে বসে টানা হর্ন বাজিয়ে চলেছে।

কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি ছুটে এসে গাড়ির লক দরজা খুলে বকাঝকা করে কুকুর দুটিকে বের করেন।

জানা যায়, ওই বয়স্ক লোকটিই কুকুর দুটির মালিক। তিনি তাদের গাড়িতে রেখে গিয়েছিলেন বাজার করতে। কিন্তু কুকুর দুটির তা পছন্দ হয়নি। হয়তো তারাও মালিকের সঙ্গে বাজারে যেতে চেয়েছিল বা গাড়িতে বন্দী থাকাটাই হয়তো তাদের কাছে বিরক্তিকর ছিল।

কারণ যাই হোক, ভিডিওতে দেখা যায়, একটি কুকুর গাড়ির স্টিয়ারিং-এর সামনে বসে পা দিয়ে অবিরাম হর্ন বাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে। পেয়ে কেনাকাটা না করেই গাড়ির কাছে ছুটে আসে মালিক। এরপর ধমক দিয়ে গাড়ি খুলে তাদের বের করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত