টিকটক করতে পলিথিনে মাথা ঢুকিয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৫:১৫ পিএম

টিকটকের নেশায় প্রাণ গেল আরেক ভারতীয় তরুণের। ঘটনার সময় করিম নামের ওই কিশোরের সঙ্গে থাকা ২ বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

মালদহের পুখুরিয়া থানার পীরগাই গ্রামের বাসিন্দা করিম শেখ। পড়াশোনা ছেড়ে দিয়েছে আগেই। দিনের অধিকাংশ সময় কাটে টিকটকে।

মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে টিকটকেই মেতে ছিল। সেই সময় এলাকার একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে গলা পর্যন্ত পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলে করিম। গোটা ঘটনাটি টিকটকে ভিডিও করা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পলিথিনে গলা অবধি বন্ধ থাকায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এরপর দম বন্ধ হয়ে মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার উত্তর প্রদেশের এক সেনা সদস্যের ছেলে বাবার বন্দুক নিয়ে টিকটক ভিডিও করার সময় আচমকা ট্রিগার চেপে দেয়। নিজের গুলিতেই মৃত্যু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত