সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে : রাষ্ট্রপতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:৩৪ এএম

নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে সমুন্নত রাখতে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) স্নাতকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল শনিবার ঢাকার মিরপুর সেনানিবাসে এনডিসি পুনর্মিলনী ২০২০ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তথ্যসূত্র বাসস।

রাষ্ট্রপতি বলেন, ‘নেতৃত্বের প্রতি গভীর আস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত অভিজ্ঞতা ও শৃঙ্খলা যেকোনো বাহিনীর উন্নয়নের পূর্বশর্ত।’ বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত