এবার ধানুশের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলী খান

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:৫৮ পিএম

এই মুহূর্তে লাভ আজকাল নিয়েই আলোচনায় সারা আলী খান। ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের বিপরীতে সারার ছবিটি।

তবে নতুন খবর হচ্ছে, দক্ষিণী সিনেমার তারকা ধানুশের সঙ্গে সিনেমা করছেন এবার সাইফ কন্যা।

বলিউড মাসালা জানায়, বলিউড নির্মাতা আনন্দ রাইয়ের আগামী ছবির নায়ক-নায়িকা হচ্ছেন ধানুশ-সারা। যদিও ছবিটির নাম এখনো প্রকাশ পায়নি। সিনেমাটিতে বিহার রাজ্যের গ্রামীণ নারীর চরিত্রে দেখা যাবে সারাকে।

চরিত্রটির জন্য শিগগিরই এক অনুশীলনে যোগ দেবেন সারা। এ ছাড়া ভোজপুরি ভাষাও শিখবেন একজন ভয়েস কোচ থেকে।

এদিকে ছয় বছর পর আনন্দ রাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্তের জামাই ধানুশ। রানঝানা সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছিলেন দক্ষিণী নায়ক। রানঝানা ছাড়াও তনু ওয়েডস মনু, তনু ওয়েডস মনু রিটার্নস, জিরো-ছবির পরিচালক আনন্দ।

এর আগে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন ধানুশ। শামিতাভ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ে নিজের জাত চেনান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত