ভোটে ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চায় ইসি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০২:০৪ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের পুনর্নির্ধারিত তারিখে ভোটের জন্য পাঁচদিন ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জানুয়ারিথেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেটকে চায় সাংবিধানিক প্রতিষ্ঠান।

গত সোমবার ইসির সিনিয়র সচিব (আইন-১) মো. আবু ইব্রাহীম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি আইন ও বিচার বিভাগের সচিবকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনে প্রথমে আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ হয়। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়নের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি উক্ত ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার ভোটগ্রহণের দিন পুনর্নির্ধারণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত