কুষ্টিয়া কুমারখালী উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুর ১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুনশি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলো কুমারখালী উপজেলার হোগলাবাড়ি গ্রামের মো. আনসার আলী (৭০)। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার হোগলাবাড়ি মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মসুরক্ষেতে ছাগল তাড়াতে গেলে আসামি আনসার আলী প্রলোভন দেখিয়ে গমক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।
