মহেশপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১০:৫৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দখালিশপুরে ট্রাক চাপায় লামিয়া খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খালিশপুর-কেষ্টপুর সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া খাতুন চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলার কেষ্টপুর গ্রামের রাশেদুল ইসলাম জলিলের মেয়ে ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মোর্শেদ হোসেন খান জানান, সন্ধ্যায় খালিশপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল লামিয়া । পথে একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত