গাঁজার ময়দায় রুটি বানিয়ে গ্রেপ্তার যুবক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৯ পিএম

কেনিয়ায় এক যুবক গাঁজার ময়দা দিয়ে রুটি বানিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তার এই অভিনব রুটি অবাক করেছে অনেককে। 

কেনিয়ায় গাঁজা নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তরুণরা এ মাকদের প্রতি আসক্ত। এর আগেও গাঁজার তৈরি কুকিজ উদ্ধারের ঘটনা ঘটেছে সেখানে। 

কেনিয়ায় গাঁজা বৈধ করার পক্ষেও জনমত রয়েছে। দেশটির এক সংসদ সদস্য সংসদে গাঁজা বৈধ করার পক্ষে বিল উত্থাপন করেছেন। তিনি সেখানে, গাঁজার ওষুধি গুণের বিভিন্ন দিক তুলে ধরেন। 

বিশ্বের বিভিন্ন দেশে গাঁজা যেমন নিষিদ্ধ, আবার অনেক দেশেই তা বৈধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত