উন্নত ঢাকা'র ডাক দিলেন ঢাকা দক্ষিণ সিটির বয়োজ্যেষ্ঠ নাগরিকরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ‘উন্নত ঢাকা’র ডাক দিলেন বয়োজ্যেষ্ঠ নাগরিকরা। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনসহ দল সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে ঢাকা শহরকে পরিবর্তনের আহ্বান জানান মির্জা আব্বাস।

শুক্রবার আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুরে অনুষ্ঠিত এক র‌্যালি শেষে এ ডাক দেওয়া হয়। এর আগে বাদ জুম্মা মির্জা আব্বাসের শাজাহানপুর বাসভবনে জড়ো হন ঢাকা দক্ষিণ নির্বাচনী এলাকার বয়োজ্যেষ্ঠ বেশ কিছু নাগরিক। এ সময় তারা নিজেরা উন্নত ঢাকা গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। র‌্যালিটি পুরো এলাকা প্রদক্ষিণ করে।

এই সময় তার সঙ্গে ১১নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী মির্জা আসলাম আসিফসহ (মির্জা শরিফ) বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত