ভাঙ্গায় রেলমন্ত্রী

রাজবাড়ী-ভাঙ্গা রেলযোগাযোগ মুজিববর্ষের উপহার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:৩৪ পিএম

রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলযোগাযোগ চালু মুজিববর্ষের আরেকটি উপহার উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বাংলাদেশকে ইউরোপের মতো এগিয়ে নেওয়া। এই ভাঙ্গাকেও আমরা ইউরোপের মতো আধুনিকায়ন করে গড়ে তুলব। ফরিদপুরের এই ভাঙ্গা রেল স্টেশন হয়ে পদ্মা সেতুর সঙ্গে সরাসরি ঢাকা-ভাঙ্গা রেল চলাচলও উদ্বোধন করা হবে।

গতকাল শুক্রবার সকালে ভাঙ্গায় নবনির্মিত রেলস্টেশন উদ্বোধনকালে রেলমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা এবং পায়রাবন্দর পর্যন্ত বর্ধিত আরেকটি রেললাইন স্থাপন করা হবে।

 রেলমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার গাজি রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ প্রমুখ ভাঙ্গা রেলস্টেশনে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত