চাঁদপুর আইনজীবী সমিতি

শীর্ষ ২ পদসহ চার টিতে বিএনপিপন্থিদের জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:৪৪ পিএম

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত ‘আইনজীবী ঐক্যফ্রন্টের’ প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। এতে ১৪৯ ভোট পেয়ে সভাপতি হন মো. ইব্রাহীম খলিল আর ১৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন মো. এমরান হোসেন।

নির্বাচনে ১৫টি পদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটিতে ‘আইনজীবী ঐক্যফ্রন্ট’ মনোনীত প্রার্থী নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১১ পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত