সাকিব-মুশফিক-সাইফউদ্দিনকে মিস করছেন ডোমিঙ্গো

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ এএম

আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই দলে নেই সাকিব আল হাসান। পিঠের চোটের কারণে নেই পেস বোলিং অলরাউন্ডার। আর নিরাপত্তার কারণ দেখিয়ে আসেননি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে এই তিন ক্রিকেটারকে মিস করছেন বলে জানালে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো।

পাকিস্তানের কাছে শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারা বাংলাদেশ শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি পাত্তাই পায়নি। ৯ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ হাতছাড়া অতিথিদের।

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে বলে জানালেন ডোমিঙ্গো- “আমার মনে হয় আমরা তিনজন ক্রিকেটারকে মিস করছি। সাকিব, মুশফিক পাশাপাশি সাইফউদ্দিনকেও। যে কি-না বল হাতে বেশ ভালো এবং নিচের দিকে ব্যাটিং করতে পারে। তবুও আমি মনে করি এটি তরুণ ক্রিকেটারদের দারুণ সুযোগ নিজেদের মেলে ধরার। তারা তো (মুশফিক, সাকিব) সারাজীবন খেলবে না।”

“টি-টোয়েন্টি কে কোন পজিশনে খেলল তেমন নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটাই আসল। হ্যাঁ, কয়েকজন ক্রিকেটার নেই দলে কিন্তু স্কোয়াডে যার আছে তারাও ভালো ক্রিকেটার শুধু পারফর্ম করতে পারছে না সঠিক সময়ে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত