মেয়রপ্রার্থী আতিকের প্রচারণায় তারকারা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৬:৪৪ পিএম

আর কয়েক দিন পরেই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণায়। এবার চলচ্চিত্র তারকাদের দেখা গেল সিটি মেয়রদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। সোমবার চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালান।এফডিসি থেকে তারা শুরু করেন এ প্রচারণা। দুটি পিকআপে করে এফডিসি থেকে গুলশানের পথে নির্বাচনী প্রচারণা চালান। পিকআপে দেখা যায়, শিল্পী সমিতির দুই সহসভাপতি ডিপজল ও নায়ক রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যকরী পরিষদের সদস্য অভিনেত্রী অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, নায়ক আলেক জান্ডার বো, জয় চৌধুরী, রোকেয়া প্রাচী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত