ষড়যন্ত্র করে ধানের শীষের জোয়ার থামানো যাবে না : ইশরাক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৩:৪৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্রে এ জোয়ার রোধ করা যাবে না। গতকাল মঙ্গলবার  ইশরাক হোসেন ধানমন্ডি এলাকায় নির্বাচনী প্রচারে এসব কথা বলেন।

দলের কর্মী-সমর্থকদের কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘১ ফেব্রুয়ারি বিজয় আমাদেরই হবে। আমরা প্রচারণার শেষ সময় চলে এসেছি। আর মাত্র দুই দিন বাকি। আমি শুধু বলতে চাই, ধানের শীষের পক্ষের এই জোয়ার আমাদের ধরে রাখতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন-লড়াইয়ে আমরা আছি, ধানের শীষকে জয়যুক্ত করার মধ্য দিয়ে সেটা আমাদের অর্জন করতে হবে।’

ইশরাক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেব ইনশা আল্লাহ।’

অন্যদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জু, কামরুজ্জামান রতন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত