ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বাইর থেকে পর্যবেক্ষণ করেন অনেকেই। বিশেষ করে শিশুকে গৃহকর্মীর কাছে রেখে কর্মক্ষেত্রে যাওয়া বাবা-মায়েদের জন্য জরুরি সিসিটিভি। এ ছাড়া আছে চোরের উটপাতও।
ফলে নিরাপত্তা বা সুরক্ষার জন্য ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে থাকেন অনেকে। আবার ভালো ব্র্যান্ডের ক্যামেরার দামও বেশ। যা সাধারণের নাগালের বাইরে থাকে। অনেক সময় আবার ভিন দেশে থাকলেও সমস্যা হতে পারে। যে কোম্পানির সিসিটিভি, তার সার্ভার হয়তো সেই দেশে নেই।
এমন পরিস্থিতিতে সিসিটিভি ক্যামেরা ছাড়া সহজেই মিলতে পারে সমাধান। এর জন্য প্রয়োজন পুরোনো কোনো স্মার্টফোন এবং প্রয়োজনীয় অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজেই বাড়িতে নজর রাখতে পারবেন আপনি।
ম্যানিথিং: সিসিটিভি ক্যামেরা বেশ দাম হলে বা কেনার সময় না পেলে পুরোনো স্মার্টফোনের ক্যামেরাটিকেই কাজে লাগিয়ে ফেলুন। শুধু ফোনটির ওয়াইফাই অন রাখুন এবং Manything অ্যাপটি ডাউনলোড করে নিন। এতেই বাইরে বসে লাইভ স্ট্রিমে বাড়ির ছবিও দেখতে পাবেন, এমনকি শব্দও শোনা যাবে।
অ্যালফ্রেড ডিআইওয়াই সিসিটিভি হোম সিকিউরিটি হোম: অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ধরনের স্মার্টফোনেই সাপোর্ট করে এই অ্যাপ। Alfred DIY CCTV Home Security Camera-নজরদারি চালানোর জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। মাত্র তিন মিনিটেই অ্যাপটি সেট করে বাইরে থেকে ঘরের ভেতরে নজর রাখতে পারবেন আপনি।
প্রোটন ভিপিএন: কোনো ব্যান্ডউইথ সীমা ছাড়া ProtonVPN অ্যাপটি ব্যবহার করা যায়। অ্যাপটি অত্যন্ত সুরক্ষিত এবং যাবতীয় গোপনীয়তা বজায় রাখে। এটি আপনার গতিবিধিও রেকর্ড করে না। ফলে নিশ্চিন্তে অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন।
