ঢাকা ও চট্টগ্রামে ইন্টারনেট অব থিংস (আইওটি) ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে গ্রামীণফোন। চট্টগ্রাম জিইসি সার্কেলের জিপি লাউঞ্জে ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাসির উদ্দীন।
এক্সপেরিয়েন্স জোনে স্মার্ট হোম ও ইভিটিএসের মতো জিপি স্মার্ট পণ্য সেবা নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। গ্রামীণফোন এই প্রথম দেশে আইওটি এক্সপেরিয়েন্স চালু করেছে। গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন বলেন, গ্রাহকদের জীবনে উন্নতি এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সব সময় লক্ষ্য থাকে আমাদের। আইওটি পণ্য সম্পর্কে গ্রাহকদের সচেতন করা গুরুত্বপূর্ণ, যাতে তারা জীবন ও ব্যবসা ডিজিটাল করতে পারে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের পরিচালন প্রধান সাজ্জাদ হাসিব, আইসিটি অ্যান্ড আইওটি প্রধান রেদোয়ান হাসান খান, সার্কেল বিজনেস প্রধান (চট্টগ্রাম) মোহাম্মদ শরীফ মাহমুদ খান, রিটেইল পার্টনারশিপ প্রধান সাইমা রহমান, চট্টগ্রাম সার্কেল রিটেইল প্রধান মুক্তাদির রহমান। বিজ্ঞপ্তি
