শাহ আমানতে ৫১২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০১:৩১ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গত বুধবার রাতে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ওই তিনজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী পরিচালক মো. রিয়াদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার তিন যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত