সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে শুক্রবার বাসস এ তথ্য জানিয়েছে। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সকাল ৮টার দিকে ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা উত্তর (ডিএনসিসি) এবং দক্ষিণ (ডিএসসিসি) সিটি করপোরেশন এর মেয়র এবং কাউন্সিলরদের নির্বাচিত করার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনও বিরতি ছাড়াই ভোটগ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত