বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির চ্যালেঞ্জ আবিদের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯ এএম

আবিদ আলির অনুপ্রেরণা শচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তির ব্যাটিং স্টাইল ফলো করেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। তাই হতে চান শচিন টেন্ডুলকারের মতো। ব্যাটিংয়ের বেশিরভাগ রেকর্ড শচিনের দখলে। তার পদাঙ্ক মেনে ব্যাটিংয়ের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন আবিদ আলি। একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে সেঞ্চুরি’র কৃতিত্ব তার। তাই বলে নিজেকে শচিন টেন্ডুলকারের সঙ্গে নিজের তুলনা করতে নারাজ আবিদ আলি। এমনকি কেউ তাকে ‘পাকিস্তানের শচিন’ বলুক তাও চান না।

টেন্ডুলকারকে আইডল মানলেও তার মতো রানের রেকর্ড গড়া আবিদ আলির জন্য কঠিন। শচিনের অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে, আর আবিদ আলি ৩২ বছরে এসে জাতীয় দলের জার্সি গায়ে তুললেন। তবে রানের হিসাবে না হোক আবিদের সামনে পথ খোলা আছে অন্য রেকর্ডের। এই যেমন ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরির রেকর্ড গড়ার সামনে আবিদ আলি। ইতিহাসে একমাত্র মোহাম্মদ আজহারউদ্দিন এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৪-৮৫ মৌসুমে। সাবেক ভারত অধিনায়কের পাশে বসতে আর একটি সেঞ্চুরি চাই আবিদের। বাংলাদেশের বিপক্ষে পিন্ডি টেস্টেই আজহারউদ্দিনের পাশে বসতে পারেন এই ওপেনার। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অভিষেক টেস্টে সেঞ্চুরির পর, করাচিতে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছিলেন আবিদ।

বিষয়টা মাথায় আছে তার। আজহারউদ্দিনকে ছোঁয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশের বিপক্ষে শুক্রবার পিন্ডি টেস্টে নামবেন তিনি, ‘বাংলাদেশের বিপক্ষে যখন টেস্ট খেলব, এটা মাথায় থাকবে। কিন্তু আমি শুধু নিজের সেরাটাই দিতে পারি আর ইতিবাচক খেলতে পারি। তৃতীয় সেঞ্চুরি হাঁকানো আমার জন্যও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি শুধু আমার সেরাটাই দিতে চাই।’

নিজের ব্যাটিং শচিন টেন্ডুলকারের মতো করতে প্রিয় ব্যাটসম্যানের ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন তিনি। ‘অবশ্যই বিশ্বে আরও অনেক গ্রেট ব্যাটসম্যান আছেন কিন্তু টেন্ডুলকার যেভাবে খেলতেন আমি সেভাবে খেলার চেষ্টা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত