১ ফেব্রুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে মঞ্চ মাতালেন ঢালিউড তারকারা। চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে নাচেন।
এরপর মঞ্চে ওঠেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। মঞ্চে শাকিব খান ও পপি যখন উঠেন তখন দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন।
শাকিব খান তার পরিবেশনা শেষে বলেন,এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি রইল অনেক অনেক শুভেছা।
পপি বলেন, এমন একটি অনুষ্ঠানে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালো লাগবে।আমাদের পারফরম্যান্স উপভোগ করেছেন কয়েক হাজার দর্শক।আয়োজকদের ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।
অনুষ্ঠানটিতে কোরিওগ্রাফি করেন নৃত্যপরিচালক ইভান শাহারিয়ার সোহাগ।
