বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদ ও যোগ্যতা : এয়ারক্রাফট মেকানিক ২৪ জন। এয়ারক্রাফট মেকানিক অ্যারোস্পেস (কম্পোনেন্ট মেইনটেন্যান্স) ৮ জন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতাসহ যাবতীয় দরকারি তথ্য জানা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এই www.biman-airlines.com এর career অথবা biman.org.bd. অনলাইনে আবেদন http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ২৬ ফেব্র“য়ারি রাত ১২টা পর্যন্ত। যোগাযোগ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, মানবসম্পদ উপবিভাগ, বলাকা, কুর্মিটোলা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ জানুয়ারি, পৃষ্ঠা ৩
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) ১ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/সিএসই/ কম্পিউটার অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৬ বছরের অভিজ্ঞতা। টেলিকম অথবা ডাটাকম সার্ভিস মার্কেটিং এবং সেলস বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৫০ এর বেশি নয়। সাকুল্যে মাসিক বেতন ১৩০৫০০ টাকা এবং কোম্পানির অন্যান্য সুবিধা। আবেদন ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত। যোগাযোগ : মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) বাংলাদেশ সাবমেরিক ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) রহমানস রেগনাম সেন্টার, ১৯১ তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা। ওয়েব :www.bsccl.com
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৫ জানুয়ারি, পৃষ্ঠা ৯
মানবিক সাহায্য সংস্থা
পদ ও যোগ্যতা : এরিয়া ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) ১৫ জন। স্নাতকোত্তর বা সমমান। এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসহ মাঠ পর্যায়ের কাজে মোট ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। ৬ মাস শিক্ষানবিসকালে বেতন-ভাতা আলোচনার ভিত্তিতে। স্থায়ীকরণে মাসিক বেতন ৩২০০০ থেকে ৪০০০০ টাকা। শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) ৩০ জন।স্নাতকোত্তর বা সমমান এবং শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা।স্নাতক পাসকৃতদের সমপদে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক বা স্নাতকোত্তর পাসকৃতদের সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ৪ বছরের অভিজ্ঞতা। বয়স সব ক্ষেত্রে সর্বোচ্চ ৩৮ বছর। ৬ মাস শিক্ষানবিসকালে বেতন-ভাতা আলোচনার ভিত্তিতে। স্থায়ীকরণে মাসিক বেতন ২৮০০০ থেকে ৩৬০০০ টাকা। আবেদন ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত। যোগাযোগ : মানবিক সাহায্য সংস্থা, পান্থপথ, ঢাকা। ওয়েব:www.mssbd.org/Career
সূত্র : প্রথম অলো, ২৪ জানুয়ারি, পৃষ্ঠা ১২
বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ১১ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতাকর্মী ৪ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩০ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন পাঠানো যাবে ১ মার্চ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন করতে পারবেন শুধুমাত্র খুলনা বিভাগের প্রার্থীরা। যোগাযোগ : বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা বিভাগ, খুলনা (সংস্থাপন শাখা)। ওয়েব :www.khulnadiv.gov.bd
সূত্র : ইত্তেফাক, ২৬ জানুয়ারি, পৃষ্ঠা ১৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
