আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

খুলনায় জিআরপি হাজতে ধর্ষণের প্রমাণ মেলেনি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৫ এএম

খুলনায় রেলওয়ে থানা (জিআরপি) হাজতের ভেতরে এক নারীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তদন্ত সংস্থাটি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। তবে ওই নারীকে থানায় আটকে রেখে মারধরের অভিযোগের সত্যতা মিলেছে তদন্তে। গতকাল সোমবার দুপুরে পিবিআই খুলনার দপ্তরে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থাটির পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান এসব তথ্য জানান।
পিবিআই জানায়, অভিযোগকারীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি। তারা ওই নারীকে ডিএনএ টেস্টের পরামর্শ দিলেও তিনি এই টেস্ট করাতে রাজি হননি।
২০১৯ সালের ২ আগস্ট বেনাপোল-খুলনাগামী ট্রেনের মধ্যে ফুলতলা থেকে এক নারীকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে খুলনা জিআরপি থানায় আনা হয়। এ ঘটনায় থানায় মামলার পর তাকে রাতে থানা হাজতে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত