ঠাকুরগাঁও সদর উপজেলার চুনিহারি নামক স্থানে এক গরু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ফুটানি বাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান।
অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। নজরুল সদর উপজেলার মোলানি তালতলি গ্রামের ইব্রাহীম ইসলামের ছেলে।
আহত নজরুল ইসলাম জানান, বাজারে যাওয়ার পথে ছিনতাইকারী সাইদুর ও সাদেকুলসহ ৪/৫ জন তার পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইকারী সাইদুর ও সাদেকুলের বাড়ি মোলানি গ্রামে বলে জানান তিনি।
ঠাকুরগাঁও থানার ওসি তানভীর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
