ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলর শওকত গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৭ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া শওকত ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত