নৌ পুলিশের অভিযানে পোড়ানো হলো কোটি টাকার অবৈধ জাল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯ পিএম

নৌ পুলিশের অভিযানে কোটি টাকার অবৈধ জাল ও জাল তৈরির সুতা ধ্বংস করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার মুন্সিগঞ্জ সদর থানাধীন কমলাঘাট বন্দর এলাকায় নৌ পুলিশের অভিযানে এই জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি মো. আতিকুল ইসলামের (ডিআইজি নৌ পুলিশ ঢাকা) নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ নেওয়াজ উদ্দিন আহমেদ (ইনচার্জ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি মুন্সিগঞ্জ) সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে মুন্সিগঞ্জ সদর থানাধীন কমলাঘাট বন্দর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় খুশি এগ্রো ফেবি. ইন্ডা. হতে অনুমান ৩,৩২,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও কারেন্ট জাল তৈরির সুতার ববিন ১৫ বস্তা এবং একই মালিকের অপর একটি কারখানা হইতে মনু ফিলামেন্ট নেট জাল আনুমানিক ৮১,৬০০ মিটার অবৈধ জালসহ সর্বমোট মূল্য ১ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা জাল ও সুতা উদ্ধার করা হয়। এছাড়া দুজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল সাবেরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দের উপস্থিতিতে মীরকাদিম পুলিশ ক্যাম্পে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত