মোবাইল ব্যাংকিং

লেনদেন ছাড়িয়েছে ৪০ হাজার কোটি টাকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৮ এএম

ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৪০ হাজার ৬৪৭ কোটি টাকা। একক মাস হিসেবে এটি রেকর্ড লেনদেন। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে জড়িত। ডিসেম্বর শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার, যা নভেম্বরে ছিল ৭ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার। অর্থাৎ এক মাসে গ্রাহক বেড়েছে ১০ লাখ ৫৫ হাজার।

ডিসেম্বর শেষে সক্রিয় গ্রাহক এক মাসের ব্যবধানে দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার, যা নভেম্বরে ছিল ৩ কোটি ৫০ লাখ ৯২ হাজার। আর মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭১ হাজার ৬২০।

ডিসেম্বরে মোট ২২ কোটি ৭৪ লাখ ২২ হাজার ৯৩৮টি লেনদেনের মাধ্যমে ৪০ হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৩১১ কোটি ২১ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত