একজনের ব্যক্তিগত ভিডিও আরেকজনকে পাঠিয়েছে গুগল!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ এএম

গুগলের স্টোরেজ সার্ভিস ‘গুগল ফটোস’ যারা ব্যবহার করেন তারা অপরিচিত ব্যবহারকারীর ব্যক্তিগত ভিডিও পেয়ে থাকতে পারেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানিয়েছে, ‘দুর্ঘটনাক্রমে’ তারা একজনের ভিডিও আরেকজনকে পাঠিয়েছে।

ফোনে ব্যক্তিগত ভিডিও কিংবা ছবি সংরক্ষণ করার জন্য অনেকেই ‘গুগল ফটোস’ ব্যবহার করেন। সম্প্রতি গুগল এই ব্যবহারকারীদের প্রাইভেট ডেটা ডাউনলোডের অপশন ‘গুগল টেকআউট’ অফার করে। এটি করতে গিয়ে অনেকের কাছে অপরিচিত ব্যক্তির ভিডিও আসে।

গুগলের একজন মুখপাত্র ভুলের কথা স্বীকার করে সিএনবিসিকে বলেন, ‘একটি ত্রুটির বিষয়ে আমরা অবগত হয়েছি। গুগল ফটোস থেকে কয়েক জন ব্যবহারকারী ২১-২৫ নভেম্বর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।’

‘তারা হয়তো অসম্পূর্ণ আর্কাইভ কিংবা ভিডিও পেয়েছেন, যেগুলো তাদের নয়। এই সমস্যা সমাধান করতে গভীর বিশ্লেষণ করেছি আমরা। বিষয়টির জন্য খুবই দুঃখিত।’

ঠিক কত মানুষ এই ত্রুটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানায়নি গুগল। তবে ধারণা করা হচ্ছে, ২১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে ০.০১ শতাংশ ব্যবহারকারী বিপাকে পড়তে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত