অ্যাসল্ট রাইফেল নিয়ে কাকে নিশানা করলেন মোদি! (ভিডিও)

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম

স্বয়ংক্রিয় রাইফেল হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিরোনাম হয়েছেন সংবাদমাধ্যমে। লক্ষ্ণৌয়ে ডিফেন্স এক্সপো ২০২০ উদ্বোধনের সময় এমন দৃশ্যে দেখা গেছে মোদিকে।

জি নিউজ জানায়, অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণ ও রপ্তানির লক্ষ্য নিয়ে বুধবার ৫দিন ব্যাপী এই প্রদর্শনীয় শুরু হয়।

আগামী ৫ বছরে প্রতিরক্ষা রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় ভারত।

প্রদর্শনীটি উদ্বোধনের সময় স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিশানা তাক করেন নরেন্দ্র মোদি। পেছন থেকে অবাক চোখে এই দৃশ্য দেখছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মোদির সঙ্গে রাইফেল হাতে নেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তবে পুরো ব্যাপারটিই ছিল প্রদর্শনীর অংশ। বাস্তবে কাউকে নিশানা করেননি তিনি।          

এদিন মোদি বলেন, ‘প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে ভারতে। প্রতিভা ও প্রযুক্তির অভাব নেই। উদ্ভাবন, পরিকাঠামো, উৎপাদনবান্ধব নীতি ও বিদেশি বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমাদের। চাহিদা, গণতন্ত্র ও সিদ্ধান্ত নিতে পারে এমন সরকারও আছে।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে মেক ইন ইন্ডিয়া। ২০১৪ সালে ভারত থেকে ২০০০ কোটি রুপির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি হতো। সেটা গত ২ বছরে পৌঁছে গেছে ১৭০০০ কোটি রুপিতে। আগামী ৫ বছরে আমাদের লক্ষ্য ৫ বিলিয়ন মার্কিন ডলার, প্রায় ৩৫০০০ কোটি রুপি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত