বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা: সহকারী ব্যবস্থাপক ৯ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। ৩০ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http:// beza.teletalk. com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২০ ফেব্রয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
যোগযোগ: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট (লেভেল-১২) ১১১ বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা। ওয়েব:www.beza.gov.bd
সূত্র: কালের কণ্ঠ, ২৯ জানুয়ারি, পৃষ্ঠা ১৩
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
পদ ও যোগ্যতা: ক্যাটালগার ১ জন। এইচএসসি বা সমমানের পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতন-ভাতা ১২তম গ্রেডে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ১ জন। বাণিজ্য বিভাগে ২য় শ্রেণি বা সমমান ফলসহ স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতন ভাতা ১৪তম গ্রেডে। স্ক্যানিং সহকারী ১ জন। এইচএসসি বা সমমানের পাসসহ কম্পিউটার বিষয়ে ১ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। বেতনভাতা ১৬তম গ্রেডে।
ল্যাব সহকারী ৯ জন। এইচএসসি বা সমমানের পাসসহ কম্পিউটার বিষয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। বেতন ভাতা ১৭তম গ্রেডে। অফিস সহায়ক ১ জন। এসএসসি বা সমমানের পাস। বেতন ভাতা ২০তম গ্রেডে। ১ জানুয়ােিত বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। | http://erecruitment.bcc. gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১৭ ফেব্রয়ারি রাত ১১ টা ৫৯ পর্যন্ত।
যোগযোগ: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। ওয়েব:www.bcc.gov.bd
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ জানুয়ারি, পৃষ্ঠা ৯
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান। কম্পিউটারে ডাটা এন্ট্রি, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। সর্বসাকুল্য বেতন ১৭৩৪৫ টাকা। ২৬ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন ২৫ ফেব্য়ারি পর্যন্ত।
যোগাযোগ: সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সেতু ভবন, বনানী, ঢাকা। ওয়েব:www.bba.gov.bd
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৩১ জানুয়ারি, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন
