মেষ: স্বল্প ভ্রমণে অর্থ লাভ হবে। বৈদেশিক বাণিজ্যে অর্থলগ্নি করতে হবে। ভাগ্যের শুভ পরিবর্তন আছে।
বৃষ: নগদ আয়ের যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য খুব ভালো না থাকলেও আয় হবে। সংসারে শান্তি বজায় থাকবে।
মিথুন: ঠান্ডাজনিত রোগসহ পেট ও স্নায়ুর রোগ বাড়বে। স্ত্রীর গায়ে ব্যথা ও মেয়েলি রোগে ভোগার প্রবণতা আছে। কর্মে আনন্দ পাওয়া যাবে।
কর্কট: শরীরে পীড়া যোগ আছে। ব্যয় বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যও ভালো যাবে না।
সিংহ: জমা অর্থ ব্যয় হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শরীরের যত্ন নিন।
কন্যা: কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও সংসারে তার প্রভাব পড়বে না। তবে দাম্পত্য কলহ থাকতে পারে। বন্ধুরা উপার্জনে সাহায্য করবে।
তুলা: ব্যবসা করতে হলে আত্মীয়র সাহায্য প্রয়োজন হবে। দীর্ঘ ভ্রমণ শুভ। মায়ের স্বাস্থ্য ভালো নয়।
বৃশ্চিক: আয় বাড়বে। প্রেম-রোমাঞ্চ শুভ। স্বাস্থ্যের যত্ন নিন- স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে।
ধনু: ডায়াবেটিস বৃদ্ধির যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
মকর: ব্যবসায় অর্থ বিনিয়োগ যোগ আছে। পাওনা অর্থ শেষ পর্যন্ত পাওয়া যাবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ: মনে অলসতা দেখা দিলেও প্রেমে আনন্দ পাওয়া যাবে। আয় থেকে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন।
মীন: যৌন ব্যাধি যোগ আছে। মায়ের স্বাস্থ্য ভালো নয়। অধিক ব্যয় দেখা যায়।
