বই কিনতে সুদমুক্ত ঋণ দিচ্ছে আইপিডিসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২ এএম

অমর একুশে বইমেলা চলাকালীন সময়ে বই কেনার জন্য বিনা সুদে তিন হাজার টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ঋণ নিয়ে বই কেনার পর তিন মাসে তা পরিশোধ করা যাবে। ‘নতুন বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’ স্লোগানে ১০ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে আইপিডিসি ‘সুবোধ’ নামে নতুন এই ঋণ সুবিধা চালু করেছে।

এই ঋণ সুবিধা পেতে গ্রাহকের সঙ্গে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং বিকাশের মোবাইল অ্যাপ চালু থাকতে হবে। মেলায় নিকটস্থ আইপিডিসির বুথে ঋণ গ্রহণ সংক্রান্ত যাবতীয় তথ্যসহ সব সহযোগিতা পাওয়া যাবে। এছাড়া তাৎক্ষণিকভাবে ঋণ পাওয়ার সুবিধাও রয়েছে এই বুথে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসির এমডি ও সিইও মমিনুল ইসলাম, সোলসের গায়ক পার্থ বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত