দোহারে আগুনে ৬ দোকান ভস্মীভূত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯ পিএম

ঢাকার দোহারে আগুনে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার ভোরে উপজেলার জয়পাড়া বাজারে অগ্নিকাণ্ডটি ঘটে।

এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩৬ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে জয়পাড়া বাজার মসজিদ সংলগ্ন কাঠপট্টির ফার্নিচারের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আব্দুল গফুর, উত্তম দাশ, মো. মুকসেদ, সত্য দাশ, মো. শান্ত ও মোস্তফার ফার্নিচারের দোকান পুড়ে যায়।।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মুকসেদ বলেন, আগুনে আমার ফার্নিচারের দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম।

আরেক ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, অন্যের দোকানে ডিজাইনের কাজ করে টাকা জমিয়ে ফার্নিচারের ব্যবসা শুরু করেছিলাম। আগুনে আমার অনন্ত ৭ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল।

এ বিষয় দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক জানান, আগুন কীভাবে লেগেছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত