জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। এবারের ভালোবাসা দিবস নিয়ে অনেক উচ্ছ্বসিত। ভালোবাসা দিবস তার জন্য স্পেশাল। কারণ, বিয়ের পর এটিই প্রথম বসন্ত ও ভালোবাসা দিবস সাবিলা নূরের।
সাবিলার স্বামী নেহাল ফেব্রুয়ারির শুরু থেকেই ভালোবাসা দিবস উদযাপন শুরু করে দিয়েছেন। প্রতিদিনই কিছু না কিছু উপহার দিচ্ছেন সাবিলাকে। বিষয়টাকে খুব উপভোগ করছেন সাবিলা নিজেও। উপহারের তালিকায় আছে হাতঘড়ি, ফুলের তোড়া, শাড়ি, সালোয়ার কামিজ... অনেক কিছু। সাবিলাও শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে স্বামী নেহালের জন্য অনেক কিছু ইতিমধ্যে কিনে রেখেছেন, যা নেহালকে ভালোবাসা দিবসে সারপ্রাইজ উপহার হিসেবে দেবেন।
ভালোবাসা দিবস আলাদাভাবে দেশের বাইরে উদযাপনের পরিকল্পনা ছিল। ব্যস্ততার কারণে সম্ভব হচ্ছে না। তবে, দেশে বসেই অন্যরকমভাবে সাবিলা ও নেহাল ভালোবাসার দিনটি উদযাপন করবেন।
শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, চার দিনের জন্য পরিকল্পনা করেছেন সাবিলা। তারা গত ১১ ফেব্রুয়ারি চলে গিয়েছেন সিলেটে। সেখানেই চার দিন কাটাবেন সাবিলা ও নেহাল। তবে চার দিনের মধ্যে ১৩ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি বিশেষভাবে পালন করবেন। চা বাগানে ঘুরে বেড়াবেন। এ ছাড়া জলবন রাতারগুলেও যাবেন।
ফাল্গুনে হলুদ রঙের নেহালের দেওয়া কামিজ পরবেন আর চুলে ফুল পরারও ইচ্ছা আছে। পায়ে থাকবে লাল ফিতার চপ্পল। দুই হাতে কাচের চুড়ি পরবেন। ভালোবাসার দিনের জন্য লাল রঙের দুটি কামিজ কিনেছেন। এর সঙ্গে পরবেন জিন্স ও হিল। কপালে ছোট্ট লাল টিপ পরবেন। নেহাল পরবেন সাদা শার্ট আর নীল জিন্স। আর পুরো দিন কাটাবেন জাফলংয়ে।
