একুশে বইমেলায় সুজিত দেবনাথ এর নতুন একটি যৌথকাব্যগ্রন্থসহ মোট দুটি বই পাওয়া যাচ্ছে।
লেখক ও প্রকৌশলী সুজিত দেবনাথ জানান, ক্যাসিনো, মশা এবং রোহিঙ্গা এ রকম সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে ২০২০ এর অমর একুশে বইমেলায় থাকছে ইমতিয়াজ আহমেদের সম্পাদনায় যৌথকাব্যগ্রন্থ 'কবিতা ও প্রেম'। বইটির প্রচ্ছদ করেছেন শ.ই. মামুন।
এ ছাড়া এই লেখকের ২০১৯ সালে প্রকাশিত প্রথম কবিতার বই 'ওলটপালট' ও থাকছে এবারের বইমেলায়।
বই দুটি অমর একুশে গ্রন্থ মেলায় 'প্রিয় বাংলা' প্রকাশনীর ২২৩ ও ২২৪ নম্বর স্টলে পাওয়া যাবে।
