দায়িত্বে অবহেলায় বরখাস্ত হুবেই কমিউনিস্ট পার্টি প্রধান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬ এএম

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দায়িত্ব অবহেলার অভিযোগে চীনের হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

করোনাভাইরাসে মৃত ও আক্রান্তদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। গত বুধবার হুবেইয়ে এক দিনেই মৃত্যু হয়েছে রেকর্ড ২৪২ জনের আর রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

চলমান পরিস্থিতিতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হুবেই প্রধান জিয়াং চাওলিয়াংকে অব্যাহতি দেয় পার্টির কেন্দ্রীয় কমিটি। তার পদে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে নিয়োগ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিনহুয়া।

এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল। অনুদান পরিচালনায় অবহেলার দায়ে হুবেই রেডক্রসের উপ-পরিচালককেও অপসারণ করা হয়। এর আগে চলতি মাসের প্রথম দিকে উহানের পরিসংখ্যান ব্যুরোর উপ-প্রধানকেও সরানো হয়।

সম্প্রতি করোনাভাইরাস সংকট সামাল দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে চীনের কর্র্তৃপক্ষগুলো। যে চিকিৎসক শুরুর দিকে এই প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিলেন, হুবেইয়ের কর্র্তৃপক্ষ সেটি আমলে না নিয়ে তাকে দমন করায় চীনজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাদুর্ভাব চলাকালীন হুবেই ও অন্যান্য প্রদেশের কয়েকশ ব্যক্তিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। অনেককে সতর্ক করা হয়েছে এবং কারও কারও বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় গত বুধবার ছিল হুবেই প্রদেশের জন্য ভীতিকর দিন। এক দিনেই মৃত্যু হল রেকর্ড ২৪২ জনের। একই দিনে হুবেই প্রদেশেই ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

গত ডিসেম্বরের শেষ দিন প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে এত মৃত্যু এবং এত নতুন সংক্রমণের তথ্য আর আসেনি।

বুধবার চীনে মোট ২৫৪ জনের মৃত্যু হয়েছে। তাতে নতুন এ করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।

হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলেন চীনা চিকিৎসকরা। চীনে নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সংক্রামক রোগ বিশেষজ্ঞ জয় নানশান বলেছিলেন, এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং এপ্রিলের দিকে বিপদ পুরোপুরি কেটে যাবে বলে তিনি আশা করছেন।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা। সংস্থাটির মতে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে আসছে, এমন কথা বলার সময় এখনো আসেনি। এখনো পরিস্থিতি যেকোনো দিকে যেতে পার্

েজাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে জাপানে এই প্রথম রোগীর মৃত্যু হলো। ৮০ বছরের ওই বৃদ্ধা জাপানের কানাগাওয়া জেলার বাসিন্দা। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জাপানি পত্রিকা মেইনিচি শিমবুন বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত