কুড়িলে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৩ এএম

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি কুড়িল ইসলামী ফিকাহ একাডেমি বাংলাদেশ মাদ্রাসার হাদিস বিভাগের শিক্ষক ছিলেন। টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে আসা স্বজনদের আনতে গিয়ে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা শাহ নেওয়াজ দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি টাঙ্গাইল মধুপুর উপজেলায়। কুড়িলের ওই মাদ্রাসাতেই থাকতেন মেহেদী। ছেলেকে উদ্ধারকারী পথচারী আবির ইসলাম সাইফুলের বরাত দিয়ে তিনি  জানান, বেলা ১১টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইন দিয়ে হেঁটে পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল ইউসুফ বিন মাসুদ জানান, সকালে তার পরিবারের লোকজন গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। খবর পাওয়ার পর মেহেদী মাদ্রাসা থেকে কুড়িলে যাচ্ছিলেন তাদেরকে আনার জন্য। তখনই এই দুর্ঘটনার শিকার হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত