সিংহের শত্রুরা দমন হয়ে যাবে, মীনের অর্থ সঞ্চয়ে বাধা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৭ এএম

মেষ : শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা যোগ আছে। বৈদেশিক বাণিজ্যে অর্থ বিনিয়োগ করা শুভ হবে। স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে।

বৃষ : ঠান্ডা ও স্নায়ুরোগের আশঙ্কা আছে। আয়ে অতৃপ্তি থাকবে। কাজের চাপ বাড়বে।

মিথুন : ছাত্রদের পরীক্ষার ফল ভালো হবে। স্ত্রীর মেজাজ গরম থাকলেও কাজে সাহায্যকারী হবে। প্রেম শুভ ফল দেবে।

কর্কট :  নিজের স্নায়ু ও যৌনরোগ এবং মায়ের স্নায়ু ও ঠান্ডাজনিত রোগ ভোগ আছে। কাজে কর্মচারীরা সাহায্যকারী হবে না। অর্থ প্রাপ্তি যোগ আছে।

সিংহ : স্বল্প ভ্রমণ ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শত্রুরা দমন হয়ে যাবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা : অবিবাহিতদের বিয়ের যোগ আছে। আয় বাড়বে। বন্ধুরা সাহায্যকারী হবে।

তুলা : ঠান্ডাজনিত রোগ ভয় থাকলেও বিদেশ ভ্রমণ যোগ আছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। তবে ঋণী হওয়ার আশঙ্কা আছে।

বৃশ্চিক : বিদেশ ভ্রমণে আয় ও ব্যয় উভয়ই বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ। কাজে বন্ধুর সহযোগিতা বাড়বে।

ধনু : স্বাস্থ্য ভালো যাবে না। তবে অর্থ সঞ্চয় হতে পারে। মায়ের ওষুধে অর্থ ব্যয় বাড়বে।

মকর : বৈদেশিক ব্যবসা বাড়বে। পুঁজি বিনিয়োগের সম্ভাবনা বেশি। আয় বাড়বে।

কুম্ভ : দূর দেশ ভ্রমণ হবে। অর্থ সঞ্চয় বাড়বে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার যোগ আছে।

মীন : কর্মযোগ বাড়বে। অর্থ সঞ্চয়ে বাধা দেখা যায়। স্বাস্থ্যের যত্ন নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত