বাবা ভুলে যাওয়ায় বদ্ধ গাড়িতেই প্রাণ গেল শিশুর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ পিএম

বাবার ভুলে বদ্ধ গাড়িতে আটকে মারা গেছে নয় মাস বয়সী এক শিশু। ছোট্ট শিশুকে গাড়িতে রেখেই নিজের কাজে গিয়েছিলেন এই বাবা। আর যখন সন্তানের কথা মনে হল, ততক্ষণে সব শেষ।

মালয়েশিয়ার কুয়ান্তুন শহরে তুন আবদুর রাজ্জাক কমপ্লেক্স এলাকায় সোমবার এমন ঘটনাটি ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দ্য স্টার

কুয়ান্তুন পুলিশের প্রধান মোহাম্মাদ নূর ইউসুফ আলী বলেন, বাবা ছোট্ট শিশুটিকে অন্যমনস্কভাবে পেছনের আসনে রেখেই গাড়ি বন্ধ করে বেরিয়ে পড়েছিলেন। বেশ কিছু সময় পড়ে যখন সন্তানের কথা মনে হয়েছে তখন দ্রুতই ফিরে আসেন গাড়ির কাছে। দ্রুত কাছের ইন্দ্র মাহকোতা ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশুটি পরিবারের তিন মেয়ের মধ্যে সর্ব কনিষ্ঠ। শিশুটির বাবা তাকে পাশেই একটি ডে কেয়ার সেন্টারে নিয়ে যাচ্ছিল। যেটি শিশুটির মায়ের অফিসের কাছেই। পথিমধ্যে খাবার কিনতে গিয়ে ভুলে গিয়ে এমন দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত