স্বাধীনতা পদকে ভূষিত শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৭ এএম

এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বেসামরিক এ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে এক আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কমান্ডার আবদুর রউফ, শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশা, গোলাম দস্তগীর গাজী ও আজিজুর রহমান; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির; সাহিত্যে মুক্তিযোদ্ধা এসএম রইজউদ্দিন আহম্মদ; সংস্কৃতিতে কালীপদ দাস ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং শিক্ষায় ভারতেশ্বরী হোমসকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করবেন।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা, আত্মত্যাগ ও অসামান্য অবদানের জন্য যারা চিরস্মরণীয় হয়ে আছেন এবং শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ, সমাজকে এগিয়ে নিয়ে গেছেন এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়। ১৯৭৭ সাল থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত