প্রাইম ইন্স্যুরেন্সের করপোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রি করবে। এই করপোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ৩৭ লাখ ৫৪ হাজার ৬টি শেয়ার আছে। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
×
