সিএএ নিয়ে দিল্লির পর উত্তপ্ত মেঘালয়, নিহত ১

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ পিএম

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে দিল্লির পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়। ইতিমধ্যেই এ নিয়ে সংঘর্ষে মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, শুক্রবার পূর্ব খাসি হিলস জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ইছামতীতে সিএএ ও ইনার লাইন পারমিট (আইএলপি) সংক্রান্ত বৈঠকের সময় খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে খড়ের গাদা, বাড়িতে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও প্রতিপক্ষের দিকে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় লুরশাই হাইনিউতা (৩৫) নামে এক ট্যাক্সিচালকের মৃত্যু হয়।

ঘটনার পর শিলং ও পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করা হয়। তবে শনিবার সকালে শিলং থেকে কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ ছাড়া, মেঘালয়ের ছ'টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। দিনে পাঁচটির বেশি মেসেজ পাঠানো যাবে না বলে জানিয়েছে প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত