সৃজিত-মিথিলার রিসেপশনে তারকাদের মিলনমেলা

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৯:৪৪ এএম

গত ৬ ডিসেম্বর অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা গাটছড়া বেঁধেছিলেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে।

কলকাতায় সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি।

গতকাল ২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার রিসেপশনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

image

এ দিন মিথিলার পরনে লাল রঙের শাড়ি। তার সঙ্গে মানানসই করে সৃজিত পরেছেন আচকান আর ধুতি। জামায় ঘন সুতোর কাজ। তাদের পোশাকের ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।

রীতিমতো চাঁদের হাট বসেছে তাদের রিসেপশনের অনুষ্ঠানে। সৌরসেনী মৈত্র, গার্গী রায়চৌধুরী, অর্জুন চক্রবর্তী থেকে মাধবী মুখোপাধ্যায়সহ অনেকেই সেই অনুষ্ঠানে হাজির হন।

মিথিলার বাবার বাড়ির থেকেও হাজির ছিলেন লোকজন। অতিথিদের তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

image

এ দিন রাহুল-সন্দীপ্তাকে একসঙ্গে পার্টিতে আসতে দেখা যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা পার্টিতে আসেন তথাগতের সঙ্গে।

মেনুতেও ছিল এলাহি ছাপ। পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংসসহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা।

মিথিলা-সৃজিতের আলাপ বেশ কয়েক বছরের। বন্ধুত্ব দিয়ে শুরু। ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। অতপর বিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত