সদ্য তফসিলি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত হওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) পরিচালনা পর্ষদের প্রথম সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের শীর্ষ শিল্প পরিবার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনকে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একই সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মাদকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া সভায় বিশিষ্ট ব্যাংকার তারিক মোর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক ও সহিদ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। সভায় ব্যাংকের অন্য পরিচালকরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
