গণ বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস নিয়ে সেমিনার

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৪:৪১ এএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস নিয়ে ‘স্যুপ টু সিক বেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সভাকক্ষে মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে মূল বক্তা ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

বিজন কুমার বলেন, ‘যাদের শরীরে এনজাইমটা এসিই২ নামক পদার্থের উপস্থিতি বেশি, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। সে তুলনায় বাংলাদেশিদের খাদ্যাভ্যাস এবং এনজাইমটা এসিই২ এর অনুপাত শরীরে কম থাকায় এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায়  এবং কার্যকর কোনো চিকিৎসা না থাকায় এ রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ  সম্পর্কে আমাদের সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, শুকনো কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া হলো করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণযা আমাদের ফুসফুস, পাকস্থলী, লিভার ও কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগে ভুগছেনএরকম বয়স্ক ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত